ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি 'সম্পূর্ণ উন্মুক্ত'। লেবাননে যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। তিনি আরও জানান, ইরানের বন্দর ও নৌপরিবহন সংস্থার নির্ধারিত সমন্বিত রুট ব্যবহার করেই জাহাজগুলো চলাচল করবে।


0 Comments